সর্বশেষ
Loading breaking news...

সকল বিভাগ

মোট 11 টি বিভাগ

প্রতি মাসে ভিভো ফোনের ব্যবহারকারী ৫০ কোটির বেশি

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

‘ভিভো’ শব্দের অর্থ উল্লাস। প্রাচীন এশিয়া ও আফ্রিকা অঞ্চলের যুদ্ধজয়ীরা জয়ের আনন্দে ‘ভিভো ভিভো’ বলে উল্লাস করতেন। প্রযুক্তিবিশ্ব পুরোপুরি জয় করা না হলেও চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো প্রযুক্তিকে জয় করার যে ইচ্ছা পোষণ করে, তা বোঝা যায় চীনের ডংগুয়ানের সদর দপ্তর দেখে।

গত বুধবার দুপুরের খানিকটা আগে ভিভোর সদর দপ্তরে পৌঁছে প্রথমেই চোখে পড়ে চীনের ঐতিহ্যবাহী ঢঙের বিশাল ফটক। অনেকগুলো বড় দালান, কিন্তু বাহুল্য নেই; বরং প্রকৃতিকে পুরোটাই প্রাধান্য দেওয়া হয়েছে। আছে কৃত্রিম হ্রদ, হ্রদের ওপর সেতু, জলে ভাসছে লাল–নীল শাপলা, পদ্ম—যেন প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে প্রকৃতিকে মিলিয়ে দেওয়া হয়েছে।

বিকেলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন। সেখানে এক প্রশ্নের জবাবে ভিভোর দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ এশিয়া মহাব্যবস্থাপক গেব গাও বলেন, ‘আমরা জানি, বাংলাদেশের বাজারে মধ্যম দামের স্মার্টফোন বেশি চলে। আবার বাংলাদেশের বাজারে আইফোন বেশ বিক্রি হয়। তাই আমাদের নতুন এক্স ৫০০, এক্স ৫০০ প্রো, এক্স ৫০০ প্রো ম্যাক্স শিগগিরই বাংলাদেশের বাজারে ছাড়ব।’

আরেক প্রশ্নের উত্তরে গেব গাও বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরা গাড়ি বা রোবট এখনই তৈরি করব না। আমরা স্মার্টফোন ও এর অনুষঙ্গের ওপরই জোর বেশি দেব। এগুলোর গবেষণা ও উন্নয়নে বেশি মনোযোগ দেব।’

চীনের যে কারখানায় প্রতি মাসে ৬০ লাখ স্মার্টফোন তৈরি হয়

ভিভোর সিনিয়র ম্যানেজার (প্রোডাক্ট) হ্যারি জানান, বিশ্বে প্রতি মাসে ৫০ কোটির বেশি ভিভোর সক্রিয় ব্যবহারকারী আছে। ৬০টি দেশে ভিভো স্মার্টফোন বিক্রি হয়; আন্তর্জাতিক বাজারে বছরে ১০ কোটির বেশি স্মার্টফোন শিপমেন্ট হয়। ক্যামেরার জন্য জার্মানির জাইসের সঙ্গে অংশীদারত্ব থাকায় ইমেজিং প্রযুক্তিতে ভিভো বেশ এগিয়ে। মিডিয়াটেকের ব্লু চিপ ব্যবহার করে ভিভো; এই চিপ ভিভোকে এআই প্রযুক্তির দিকে নিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ভিভোর সিনিয়র ম্যানেজার আলফ্রেড ঝাও।

সাংহাইতে শক্তিশালী ক্যামেরাসহ ভিভোর নতুন তিন ফোন

এর আগে ভিভোর ইতিহাস তুলে ধরা হয়। ১৯৮১ সালে মূল কোম্পানি বিবিকে প্রতিষ্ঠিত হয়; একই বিবিকে ২০১১ সালে প্রথম ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করে। এরপর শুধুই এগিয়ে চলা। বর্তমানে ভিভোর আছে চার সিরিজের স্মার্টফোন—এক্স ফোল্ড, এক্স, ভি ও ওয়াই সিরিজ; প্রতিটির গ্রাহক–লক্ষ্য আলাদা। গতকাল সদর দপ্তরে ভিভোর সব পণ্যের প্রদর্শনীও হয়; স্মার্টফোন ছাড়াও দেখানো হয় ভিভো ওয়াচ, ভিভোর ভিআর সেট, ভিভো বাডস ক্লিপ ও জাইসের টেলিফটো লেন্স।

প্রসঙ্গত, গত সোমবার চীনের সাংহাইয়ে ‘ভিভো মোমেন্ট জার্নি’ অনুষ্ঠানের মাধ্যমে চীনের বাজারে ছাড়া হয় ভিভো এক্স ৫০০, এক্স ৫০০ প্রো, এক্স ৫০০ প্রো ম্যাক্স স্মার্টফোন, ভিভো ওয়াচ ৬ ও ভিভো বাডস ক্লিপ।

আরও পড়ুন