গাজার পুনর্গঠনে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ট্রাম্পের শান্তি পর্ষদের
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ। তবে এর মধ্যেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামেনি; গতকাল এসব হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশন চলছে নিউইয়র্কের সদর দপ্তরে। অধিবেশনের ফাঁকে পৃথক বৈঠকে বসেন গাজার শান্তি পর্ষদের সদস্যরা। গতকাল বুধবারের এসব বৈঠকে যুদ্ধবিরতি কার্যকর ও পুনর্গঠন তদারকির দায়িত্বে থাকা পর্ষদ ৬৬টি প্রকল্পের একটি পরিকল্পনা প্রকাশ করেছে।