সর্বশেষ
Loading breaking news...

শাহবাগ ও রমনাকে ‘আজাদির এলাকা’ ঘোষণা, প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন নাসিরুদ্দীন

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা করেছেন যে, এখন থেকে তাদের লড়াই হবে ‘হাদির আজাদির লড়াই’। তিনি জানান, তাদের এগারো দলীয় জোট এখন থেকে পুরোপুরি ‘আজাদির জোট’ হিসেবে কাজ করবে।

প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্যনাসীরুদ্দীন অভিযোগ করেন যে, বর্তমান প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। কর্মকর্তারা দাপ্তরিক কাজ ফেলে নেতাদের তোষামোদিতে ব্যস্ত। তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

শাহবাগ-রমনা এখন ‘আজাদির এলাকা’তিনি আনুষ্ঠানিকভাবে শাহবাগ ও রমনা এলাকাকে ‘আজাদির এলাকা’ হিসেবে ঘোষণা করেন এবং সেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন