সর্বশেষ
Loading breaking news...

গভীর রাতে গুলশানে হাইভোল্টেজ বৈঠক: তারেক রহমানের কাছে কী চাইলেন ব্যবসায়ীরা?

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে অর্থনৈতিক পরিস্থিতি ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়।

অর্থনীতির সংকট ও আস্থার তল্লাশিএফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন জানান, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, অর্থনীতির উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীদের মধ্যে কনফিডেন্স ফিরিয়ে আনা জরুরি। বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, শিল্পকারখানা পুনরায় সজীব করার বিষয়ে তারেক রহমানের সঙ্গে তাঁদের খোলামেলা আলাপ হয়েছে।

তারেক রহমানের আশ্বাসব্যবসায়ীরা জানান, তারেক রহমান গভীর আন্তরিকতার সঙ্গে তাঁদের সমস্যা শুনেছেন এবং ভবিষ্যতে ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন